ধর্মপাশায় চটপটি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Led Bottom Ad

ধর্মপাশায় চটপটি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/০৪/২০২৬ ২১:২৩:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তোহাদ আহমেদ হিরন (৩২) নামে এক চটপটি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (৪ এপ্রিল) সকালে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হিরন ওই গ্রামের জব্বার মিয়ার ছেলে।


পরিবারের সদস্যরা জানান, সকালে হিরনের ছোট ভাই বাবু তার ঘরের দরজায় ডাকাডাকি করে দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হিরনের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad