শাল্লায় জোরপূর্বক রেকর্ডিয় জায়গায় স্থায়ী বাঁধ নির্মাণের অভিযোগ
Led Bottom Ad

শাল্লায় জোরপূর্বক রেকর্ডিয় জায়গায় স্থায়ী বাঁধ নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

০৪/০৪/২০২৬ ২২:৩৭:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হাওরের ফসল রক্ষা বাঁধের স্থায়ী বাঁধ নির্মাণে নানা দুর্নীতি ও অনিয়ম চলছে। এছাড়াও কৃষকদের রেকর্ডিয় ফসলী জমির উপর দিয়ে জোরপূর্বক বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এনিয়ে শাল্লা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অসহায় দুটি ভুক্তভোগী কৃষক পরিবার সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেন।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পিকলু তালুকদার ও মৃদুল সরকার অভিযোগ করেন, ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নুনা টেডার্স শাল্লা উপজেলায় ফসল রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের কাজ করছেন। দরপত্রের ডিজাইন মোতাবেক কাজ না করে ঠিকাদারী প্রতিষ্ঠান নিজেদের সুবিধার্থে কৃষকদের রেকর্ডিয় বোরো ফসলী জমির উপর দিয়ে জোরপূর্বক স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। এনিয়ে প্রতিবাদ করলেও উল্টো স্থানীয় কয়েকজন লোকের মাধ্যমে হুমকি ধমকি দিচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হলে ১ বছর কাজ বন্ধ থাকে এবং আমাদের জমির উপর দিয়ে কোনো কাজ করা হবে না বলে আশ্বাস দেয়া হয়। কিন্তু ১বছর পেরিয়ে গেলে পুনরায় আবার আমাদের রেকর্ডিয় জায়গার উপর দিয়ে জোরপূর্বক বাঁধ নির্মাণ করা হচ্ছে। তাই আমাদের শেষ ভরসার জায়গাটুকু বাঁধ নির্মাণে নিয়ে গেলে আমরা নি:স্ব হয়ে যাব।

ভুক্তভোগীদের দাবি, বাঁধটি নদীরপাড় ঘেঁষে না করে কৃষকের জমির উপর দিয়ে করায় তা যেমন অপরিকল্পিত, তেমনি সাধারণ কৃষকের জন্য মারাত্মক ক্ষতিকর।

জানতে চাইলে শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী ওবায়দুল হক বলেন, জোরপূর্বক রেকর্ডিয় জমিতে কাজ করার সুযোগ নেই। যেহেতু আপত্তি আসছে তাই নির্মাণকারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে কারো রেকর্ডিয় জমি ক্ষতিগ্রস্ত করে কাজ করা যাবেনা।

এবিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার মন্তব্য জানতে ফোন দিলেও তিনি রিসিভ করেন নি৷

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad