ময়মনসিংহ থেকে উদ্ধার হলো শাল্লায় ছিনতাই হওয়া মোটরসাইকেল: গ্রেপ্তার ২
Led Bottom Ad

ময়মনসিংহ থেকে উদ্ধার হলো শাল্লায় ছিনতাই হওয়া মোটরসাইকেল: গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

০৫/০৪/২০২৬ ২০:০৩:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লায় যাত্রীবেশে কৌশলে চালককে সরিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া লাল-কালো রঙের একটি ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের শরীফপুর ও চিকাডুবির মধ্যবর্তী 'বারবনের মাঠ' এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে; ভুক্তভোগী চালক সাইফুল্লাহ আহমেদ তিন যুবককে ভাড়ায় নিয়ে যাওয়ার সময় প্রধান আসামি মোঃ রোকন মিয়া প্রস্রাব করার কথা বলে গাড়ি থামায় এবং কৌশলে তাকে সরিয়ে দিয়ে সহযোগী মোঃ মারুফ মিয়া ও মোঃ সাগর মিয়ার সহায়তায় গাড়িটি নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় সাইফুল্লাহ আহমেদ শাল্লা থানায় এজাহার দায়ের করলে ওসি'র নেতৃত্বে এসআই তারেক নাজির ও এসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করেন এবং ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধার করেন। এদিকে, গত ২৭ মার্চ দিবাগত রাতে দৈনিক যায়যায়দিনের শাল্লা প্রতিনিধি দিলুয়ার হোসেনের ভাই নজরুল ইসলামের বাড়ি থেকে চুরি হওয়া অপর একটি মোটরসাইকেলের সাথেও এই রোকন মিয়ার চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, এই চক্রের সদস্যরা তার গাড়ি চুরির বিষয়টিও স্বীকার করেছে এবং তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাই চক্রের আরও কয়েকজনের নাম প্রকাশ করেছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর এবং এই চক্রের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত মোটরসাইকেলটি আইনি প্রক্রিয়া শেষে মালিকের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad