ছাতকে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
Led Bottom Ad

ছাতকে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৯/০৪/২০২৬ ১৯:৫২:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বরণের লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা।

সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাকির আমিন, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল, সুর নিকেতন একাডেমির সভাপতি অতীন্দ্র দেবনাথ টুটুল এবং বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অজিত কুমার দাসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

বক্তারা বাঙালি সংস্কৃতির এই চিরন্তন উৎসবকে সর্বজনীন ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং বর্তমান প্রজন্মের কাছে আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad