ছাতকের ইউএনও ডিপ্লোমেসি চাকমা
‘স্বনির্ভর বাংলাদেশ গড়তে নারীর আত্মকর্মসংস্থান অনবদ্য ভূমিকা রাখবে’
স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী সমাজের আত্মকর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা।
গতকাল ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৪-২০২৫ অর্থবছরের ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ২০ জন নারীকে দুই মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলের সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে ইউএনও আরও বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে তারা পরিবার ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, ময়না মিয়া, বাহার উদ্দিন, সিরাজ মিয়া, ছালিক মিয়া এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য রাহেনা বেগম ও হাজেরা বেগম প্রমুখ।
প্রশিক্ষণ শেষে ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য ব্যয়সহ সরকারি বরাদ্দ থেকে ২০ জন স্বাবলম্বী নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যা তাদের নিজের পায়ে দাঁড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
এ রহমান
মন্তব্য করুন: