শান্তিগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: এক যুবক গ্রেপ্তার
Led Bottom Ad

শান্তিগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: এক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১১/০৪/২০২৬ ২৩:০৭:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বপন আহমদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে এই জঘন্য ঘটনা ঘটে। গ্রেপ্তার স্বপন ওই ইউনিয়নের কালামন মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মোজাহিদ আহমদসহ অন্যান্য অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাবা বাক ও শ্রবণপ্রতিবন্ধী এবং মা বুদ্ধি ও মানসিক প্রতিবন্ধী। অত্যন্ত দরিদ্র ও অসহায় এই পরিবারের শিশুটিকে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বসতঘর থেকে তুলে নিয়ে পাশের একটি ধানক্ষেতে ধর্ষণ করা হয়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার করে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, স্বপনকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারের সদস্যরা নির্যাতিত কিশোরীর জরাজীর্ণ ঘরে হামলা চালিয়েছে। ভুক্তভোগীর স্বজনরা একটি ভিডিও ফুটেজ দেখে স্বপন ও মোজাহিদ—এই দুজনের সরাসরি সম্পৃক্ততার দাবি করছেন। কিশোরীর চাচা প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়। অন্যদিকে অভিযুক্তদের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রুজেল আহমদ জানান, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর বিচার নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে অভিযুক্ত অন্য যুবকদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad