সুনামগঞ্জে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার ২
Led Bottom Ad

সুনামগঞ্জে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০৪/২০২৬ ২১:৩৪:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে স্বামী বাড়িতে না থাকার সুযোগে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রবিবার (১২ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— লালপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মকছদ আলী (৪৫) এবং একই গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল শুক্রবার গভীর রাতে লালপুর গুচ্ছগ্রামের ওই গৃহবধূর স্বামী পাশের বাজারে ওষুধ কিনতে গিয়েছিলেন। এ সময় বাড়িতে একা থাকার সুযোগে মকছদ আলী ও ইয়াছিন মিয়া জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করে। এ সময় একই গ্রামের আলিম উদ্দিন নামের অন্য এক যুবক দরজায় পাহারাদারের ভূমিকা পালন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরদিন ভুক্তভোগী নারীর স্বামী অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে এবং রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যজন এখনো পলাতক রয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভুক্তভোগীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে দুই আসামিকে গ্রেফতার করেছি। আজ সোমবার (১৩ এপ্রিল) তাঁদের আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।" এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad