সুনামগঞ্জে জুতা নিক্ষেপ নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত
Led Bottom Ad

সুনামগঞ্জে জুতা নিক্ষেপ নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০৪/২০২৬ ২৩:১৯:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ এক জুতা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে গোলাম কিবরিয়া ওরফে তারা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তারা মিয়া ওই গ্রামেরই বাসিন্দা।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলে তারা মিয়ার ছোট ভাই রুমান মিয়া বাইসাইকেলে করে কর্মস্থলে পাওনা টাকা আনতে যাচ্ছিলেন। পথে আজিজুলের ছেলে ছালিহ আহমদ হঠাৎ পেছন থেকে রুমানকে লক্ষ্য করে একটি জুতা নিক্ষেপ করেন। এই ঘটনা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বড় ভাই গোলাম কিবরিয়া তারা মিয়া ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ৫-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাথাড়ি কিল-ঘুষি ও মারধরে তারা মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হয়। তবে সিলেট যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই রুমান মিয়ার দাবি, পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরিফ উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad