তাহিরপুরে নানা আয়োজনে নববর্ষ উদযাপন
Led Bottom Ad

তাহিরপুরে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৪/০৪/২০২৬ ১৯:৫৮:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখকে বরণ করতে সারা দেশের মতো সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল নববর্ষ বরণ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসি  আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, সিনিয়র  যুগ্ম আহবায়ক সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, নাসের উজ্জ্বল, সাংবাদিক রুকন উদ্দিন প্রমুখ।

বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, এ উৎসব বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি আরও বিকশিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad