শাল্লায় চোরের রাজ্যে পুলিশের হানা,১ দিনে ৯ চোর আটক
Led Bottom Ad

শাল্লায় চোরের রাজ্যে পুলিশের হানা,১ দিনে ৯ চোর আটক

নিশিকান্ত সরকার, শাল্লা

২২/০৭/২০২৫ ১৭:২৪:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চোরের রাজ্যে হানা দিয়েছে পুলিশ। পুলিশের অভিযানে তিন গ্রাম থেকে ৯ জন চোরকে আটক করা হয়। এর মধ্যে চোরের গ্রাম খ্যাত কামারগাঁও থেকে ৭ জন এবং শাল্লা গ্রাম ও সেন গ্রাম থেকে ১ জন করে মোট ৯ জনকে আটক করা হয়। আটক ৯ চোরকে আজ মঙ্গলবার (২২ জুলাই) সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ‘প্রথম সিলেট’ কে নিশ্চিত করেছেন। 


পুলিশ জানায় সোমবার (২১ জুলাই) রাতে  উপজেলার কামারগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. হারুন মিয়া (৫৫), মো. আকাশ মিয়া (২০), সাজিদুল মিয়া (৩২), মো. কবির মিয়া (২৮),  মাহফুজ মিয়া (১৯), মো. সোলেমান মিয়া (৩৫), জসিম মিয়া (৩৫)। 


এদিকে গ্রাম শাল্লায় একই দিন রাতে কালনী ব্রিজের সরঞ্জামাদি চুরি করতে গিয়ে আরও দু’জন চোরকে আটক করেছেন স্থানীয় জনতা। একজন হলেন শাল্লা গ্রামের গোলাম হেসেন ফকিরের ছেলে আবুল বাশার (২৫), অন্যজন হলেন সেননগরের গ্রামের নিকট (বান্দের) বাসিন্দা হাদিস মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৪)। পুলিশ জানিয়েছেন এই দু’জনকে আলাদা মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে। 


শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, থানায় স্বল্প জনবল থাকা সত্ত্বেও যে যে এলাকায় চোর রয়েছে, তাদের চুরি নির্মূল করার লক্ষ্যে শাল্লা থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকালেই গ্রেপ্তারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একটি নৌকা উদ্ধার করা হয়েছে এবং চোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad