মান্নারগাঁও ইউনিয়ন বিএনপি’র কমিটি বাতিলে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
Led Bottom Ad

মান্নারগাঁও ইউনিয়ন বিএনপি’র কমিটি বাতিলে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৩/০৭/২০২৫ ০৬:০৮:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির কমিটি গঠন নিয়ে সুনামগঞ্জে একের পর বিদ্রোহ দেখা দিয়েছে। এর ফলে দলে কোন্দল, বিভক্তি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। দায়িত্বপ্রাপ্তরা কমিটি গঠন করে দিলেও পরবর্তীতে ওই কমিটি প্রত্যাখান করে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। গেল ২০ জুলাই সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরএলাকাধীন ১৮ টি ইউনিটে কমিটি গঠনের পর ২০ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটি কমিটি প্রত্যাখ্যান করে পাল্টা কমিটি ঘোষণা করা হয়।


এদিকে একই ঘটনা ঘটেছে দোয়াবাজার উপজেলাধীন ৪ নং মান্নারগাঁও ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন নিয়ে। ২১ জুলাই দোয়াবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু ও ১ম যুগ্ম আহবায়ক আবদুল মানিক মাস্টার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দোয়ারাবাজার ইউনিয়ন বিএনপির ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। এই কমিটিতে মিলন গ্রুপকে বঞ্চিত করে মিজান গ্রুপ সমর্থিত কর্মীদের মূল্যায়ন করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে। তাছাড়া, কমিটিতে আও্য়ামী লীগের দোসর, দীর্ঘদিনের এলাকাত্যাগী এবং দলীয় আনুগত্য নেই-এমন লোকদের ঠাঁই দেওয়ার অভিযোগ উঠেছে।


এ ঘটনায় উপজেলা আহবায়ক ও ১ম যুগ্ম আহবায়ককে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে উল্লেখিত কমিটিকে অযোগ্য আখ্যা দিয়ে দ্রুত কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার আমবাড়ীবাজার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান অনুমোদিত কমিটির ১ম যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন। 


সংবাদ সম্মেলনে বলা হয়, দোয়ারাবাজার উপজেলায় নবগঠিত মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ আওয়ামী লীগের বেনিফেসেয়িারি। সুতরাং আহবায়ক পদের মতো গুরু দায়িত্বে এমন লোকের থাকার কোন নৈতিক অধিকার নেই। আবু হেনা আজিজ সুনামগঞ্জ পৌর মেয়র ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখত,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলসহ তাদের দলীয় অনেক প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।  


নবগঠিত মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারেক আজিজ বলেন,দোয়ারাবাজার উপজেলায় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত মান্নারগাঁও ইউনিয়ন। বিগত দিনে এই ইউনিয়নে বিএনপির নেতৃত্ব দেওয়া ত্যাগিরা অনেক মামলা হামলার শিকার হয়েছে। কিন্তু আবু হেনা আজিজ তখন আওয়ামী লীগের ছায়া তলে থেকে নিজের ব্যক্তি স্বার্থ্য আদায়ে লিপ্ত ছিলেন। কিন্তু ৫ আগষ্ট পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির কিছু অসাধু লোভি নেতাকর্মীদের অর্থের মাধ্যমে তিনি ইউনিয়ন কমিটির আহ্বায়ক হয়েছেন। এতে করে বঞ্চিত হয়েছেন মামলা,হামলার শিকার ও নির্যাতিত ত্যাগি নেতারা। উপজেলার কিছু বিএনপি নেতা আওয়ামী লীগের এসব দোসরদের পুনর্বাসনের জন্য এই নোংরা রাজনীতি করেছে। তাই অবিলম্বে মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়কের পদ হতে আবু হেনা আজিজকে ২৪ ঘন্টার ভিতরে বহিষ্কারের দাবি জানাচ্ছি।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নবগঠিত মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্মআহ্বায়ক ইসমাইল আলী,আহ্বায়ক কমিটির সদস্য তারেক আজিজ,আলা উদ্দিন,আব্দুল গফুর খাঁন,মকবুল হোসেন,আবু বক্কর।


এসময় উপস্থিত ছিলেন  দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক এখলাসুর রহমান তালুকদার, জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক  আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য কৃষ্ণমোহন রায়,মান্নারগাঁও ইউপি যুবদল নেতা সালেহ আহমদ,কৃষকদল সভাপতি খোকন আহমদ,ইউপি ছাত্রদলের সভাপতি জুবায়ের আহমদ পায়েস,ইউনিয়ন যুবদল নেতা সফর আলী প্রমুখ।


উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার বলেন, আমরা যাচাই বাঁচাই করে কমিটি অনুমোদন দিয়েছি।


এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু বলেন, বলয় ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে, মিজান গ্রুপ থেকে উনাকে দেয়া হয়েছে,এ ব্যাপারে আমি কিছু জানি না।

 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad