দয়ামীরে জয়বুন নেছা গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম সংবর্ধিত

দয়ামীরে জয়বুন নেছা গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম সংবর্ধিত

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২৩/০৭/২০২৫ ১৯:৩৩:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সংবর্ধিত হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের আহমদনগরে প্রতিষ্ঠিত জয়বুন নেছা গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল ইসলাম। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।


নিজের প্রয়াত মায়ের নামে প্রতিষ্ঠিত জয়বুন নেছা গার্লস স্কুলের উদ্যোগে, সহধর্মিণীর নামে গঠিত "নীলিমা ইসলাম গণপাঠাগারে" এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তার দুই পুত্র – যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম ও ব্যারিস্টার নিয়ামতুল ইসলাম।


সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক সাদিয়া আফরিন নীলা ও নবম শ্রেণির শিক্ষার্থী সিদ্দিকা বেগম।


বক্তব্য রাখেন কবি ও লেখক এবং দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, সহকারী শিক্ষক বিপ্লব কুমার দাশ তালুকদার, সাদিয়া আফরিন কলি, আহমদনগর ওয়াজেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরা বেগম এবং সমাজসেবক ফখরুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, “শিক্ষা মানবতার সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ” – এই বিশ্বাসকে ধারণ করে মোঃ নুরুল ইসলাম নিরলসভাবে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন। তার আন্তরিকতা, পরিশ্রম ও আত্মত্যাগের ফলেই এই অঞ্চলের বহু দরিদ্র শিক্ষার্থী মানসম্মত শিক্ষার সুযোগ পাচ্ছে। বক্তারা তার অবদানকে ‘উদাহরণযোগ্য’ বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এই ধারাকে টিকিয়ে রাখার আহ্বান জানান।


অনুষ্ঠান শেষে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, নুরুল ইসলামের পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তাহির আহমদ

মন্তব্য করুন: