কুলাউড়ায় প্রকাশ্যে অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা
পূর্ব বিরোধের জের ধরে খুনের শিকার হলেন এক অটোরিক্সাচালক। শুক্রবার (৩০ মে) নৃশংস এই ঘটনাটি ঘটে মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকার প্রধান সড়কে। সকাল সাড়ে ১০ টায় জনসম্মুখে ছুড়িকাঘাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালকের নাম শাহীন। তিনি উপজেলার জয়পাশা এলাকার বাসিন্দা ইছাহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দক্ষিণবাজার এলাকায় হঠাৎ করে সিএনজিচালিত এক অটোরিকশা চালক ধারালো ছুরি দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার প্রথম সিলেট কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।
সজল আহমদ
মন্তব্য করুন: