আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া
Led Bottom Ad

আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

প্রথম ডেস্ক

২৫/০৪/২০২৬ ১১:৪৭:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া। সাধারণত ভাষাগত দক্ষতা বা আইইএলটিএস (IELTS)-এর শর্তের কারণে অনেকের বিদেশে পড়ার স্বপ্ন থমকে গেলেও, দক্ষিণ কোরিয়া এবার সেই বাধা দূর করার সুযোগ দিচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে, যেখানে আইইএলটিএস বাধ্যতামূলক নয়।

বর্তমানে দক্ষিণ কোরিয়ায় ৩৭০টিরও বেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রতি বছর এসব বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রায় ২ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে সরকারি স্কলারশিপ প্রদান করা হয়। আধুনিক ইউরোপীয় মানের শিক্ষা ব্যবস্থা, উন্নত ল্যাবরেটরি এবং বিশ্বমানের গবেষণা অবকাঠামোর কারণে দক্ষিণ কোরিয়া এখন উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

সরকারি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই সম্পূর্ণ অর্থায়িত (Fully Funded) স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক ভাতা, যাতায়াতের বিমান টিকিট, আবাসন সুবিধা এবং স্বাস্থ্যবিমা পাবেন। আইইএলটিএস-এর বিকল্প হিসেবে শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজি মাধ্যমের সনদ (English Proficiency Certificate) বা টিওইএফএল (TOEFL) ব্যবহার করে আবেদন করতে পারবেন।

আইইএলটিএস ছাড়া আবেদনের সুযোগ দিচ্ছে এমন উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে কোরিয়া ইউনিভার্সিটি, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, ইয়নসে ইউনিভার্সিটি, সেজং ইউনিভার্সিটি, গাচন ইউনিভার্সিটি, পোহাং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং হানিল ইউনিভার্সিটি। আগ্রহী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad