হবিগঞ্জে পরীক্ষা দিতে যাওয়ার সময় বজ্রাঘাতে শিক্ষার্থীর মৃত্যু
হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রাঘাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
মৃত পরীক্ষার্থীর নাম মোহাম্মদ রবিন মিয়া (১৬)। তার বাড়ি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে। সে চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বৃষ্টির মধ্যে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় বজ্রাঘাতে আহত হয় রবিন। পরে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডি আর ডি
মন্তব্য করুন: