হত্যা মামলা
তাহিরপুর সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বাঙ্গালভিটা ও মাঝে ছড়া এলাকায় যৌথ অভিযানে( প্রায়) কোটি টাকার ভারতীয় ১০০প্যাকেট শাড়ি, লেহেঙ্গা, থান কাপড়সহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম। তাঁর সঙ্গে বিজিবি, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের মাঝে ছড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
তাহিরপুর উপজেলার (ইউএনও) আবুল হাসেম বলেন, চোরাচালান প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আজকের অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: