জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রতিবাদে জকিগঞ্জে বিক্ষোভ
Led Bottom Ad

জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রতিবাদে জকিগঞ্জে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৫/০৭/২০২৫ ২৩:৩৯:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখা। 


শুক্রবার বাদ আছর স্থানীয় জকিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জওয়াদুর রহমান। ছাত্র জমিয়তের সভাপতি কাজী মানসুরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, মাওলানা জিয়াউর রহমান ফারুকী ও উপজেলা শ্রমিক জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমীন। উপস্থিত ছিলেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হুমায়ুন কবির লস্কর কয়েছ , সহ সাধারণ সম্পাদক মাওলানা সাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুদ্দীন মো: জাকারিয়া প্রমূখ।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad