দোয়ারাবাজারে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে নয়টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য এরশাদুর রহমান, ইউপি সদস্য কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দিন সিহাব, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এসার মিয়া ও সদস্য সচিব সোহেল মিয়া প্রমুখ।
এসময় বক্তারা সমাজ গঠনে সকলের দায়িত্বশীল ভূমিকা এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর জোর দেন।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে লাখো কণ্ঠে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠে সংযুক্ত হয় দোয়ারাবাজারের অংশগ্রহণকারীরা।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: