ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৬ জন আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপি'র সীমান্ত এলাকার লামাকাটা দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৬ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) আনুমানিক ৬ ঘটিকার সময় (২৮ বিজিবি) এর অধীনস্থ বীরেন্দ্রনগর বিওপি'র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন: প্রভাত তালুকদার (৭৪), পিতা প্রমোদ তালুকদার, সুনামগঞ্জ,রিপন সরকার (৩৫), পিতা গবিন্দ সরকার,মধ্যনগর উপজেলা,অপু সরকার (১৭), পিতা মতি সরকার, মধ্যনগর উপজেলা,বিধান সরকার (৫০), পিতা বিনোদ সরকার, কমলাকান্দা থানা, নেত্রকোণা, সৃজন সরকার (১৫), পিতা জীবন সরকার, বরহাতুনী, মোহনগঞ্জ, নেত্রকোণা ও রিক্তা সরকার (৪৫), স্ত্রী বিধান সরকার, ডরিয়াকোনা গ্রাম, নেত্রকোণা।
জানা যায়, আটককৃত বাংলাদেশী নাগরিকগন কাজের উদ্দেশ্যে আনুমানিক ৪/৫ মাস পূর্বে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন স্থান দিয়ে ভারতে গমন করত,কুচবিহারে অবস্থান করতো। তারা সেখানে সঠিক মজুরি না পাওয়াসহ বর্তমান পরিস্থিতিতে ভয়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টাকালে বিরেন্দ্র নগর বিওপির টহল দল কর্তৃক ধুত হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ান ( ২৮ বিজিবি) এর অধিনায়ক লে, কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামি তাহিরপুর থানাতে শোপর্দ করা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশ্যের দায়ে মামলা করা হচ্ছে বিজিবি কর্তৃক। পুলিশ তদন্ত করবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: