ওসমানীনগরে যুবককে ২ মাসের কারাদণ্ড

নামজারি নিয়ে হুমকী ও ভাংচুর

ওসমানীনগরে যুবককে ২ মাসের কারাদণ্ড

২৮/০৭/২০২৫ ২১:১৮:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নামজারি সংক্রান্ত কাজে সঠিক কাগজপত্র না থাকার পরও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ায় মাহবুবুর রহমান (২৬), পিতা: হাজী আব্দুর রাজ্জাক, গ্রাম: সাদিপুর, ইউনিয়ন: সাদিপুর, ওয়ার্ড: ০৭ – এই যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।


জানা যায়, মাহবুবুর রহমান প্রথমে উপজেলা ভূমি অফিসে নামজারি করতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে তা জানিয়ে দেওয়া হয়। পরে তিনি একই কাজ নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে গেলে সেখানেও একই পরামর্শ দেওয়া হয়। এরপর ক্ষিপ্ত হয়ে তিনি নিজেকে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক” পরিচয় দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আমি এখনই ৩০০ ছাত্র নিয়ে আসছি, অফিস ঘেরাও করবো, ভাংচুর করবো।”

তিনি আরও অভিযোগ করেন, তাকে উসকানি দিয়েছেন ডা. আব্দুল লতিফ (৩৩) ও আমান আহমদ (২৮), উভয়েই সাদিপুর গ্রামের বাসিন্দা।এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমকে বলেন:

নামজারি সংক্রান্ত বিষয়ের জেরে সরকারি অফিসে এসে কর্মচারীদের হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ঘটনায় মাহবুবুর রহমানকে দণ্ডবিধির ১৮৬ ধারা অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে জেলহাজতে পাঠানো হয়েছে।”


অভিযুক্ত মাহবুবুর রহমান পরে তার ভুল স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চান এবং বলেন, তিনি ব্যক্তিগত স্বার্থে নিজেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড আর করবেন না।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: