তাহিরপুরে কয়লা আমদানী কারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা
Led Bottom Ad

তাহিরপুরে কয়লা আমদানী কারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

২৮/০৭/২০২৫ ২৩:০৬:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তাহিরপুর কয়লা আমদাণীকারক গ্রুপ এর ১৬তম (২০২৪-২০২৫ইং) বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮জুলাই) বিকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয়ের সীমান্ত ঘেঁষা বড়ছড়ার কয়লা আমদানীকারক গ্রুপের নিজস্ব কার্যালয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। 


সভায় সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি ইউপি'র (সাবেক) চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম। সাধারন সম্পাদক ইউপি'র (সাবেক) চেয়ারম্যান সবুজ আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ন আহবায়ক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, আমদানী কারক গ্রুপের সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার। 


সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কয়লা আমদানিকারক গ্রুপের সিনিয়র সহ -সভাপতি বাচ্চু মিয়া,চারাগাঁও স্টেশন পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক হাজী মো. ফরিদ উদ্দিন,সহ-সভাপতি হাজী মো. সামসুল হক,কয়লা আমদানি কারক গ্রুপের  যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম,কয়লা আমদানি কারক গ্রুপের প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ,অর্থ সম্পাদক নাছির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও কয়লা আমদানি কারক গ্রুপের সদস্য আলী আহমেদ,মিজানুর রহমান,মোক্তার আবেদিন রাজু,নজরুল শাহ,জয়নাল আবেদীন,মো.জালাল উদ্দীন,উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল, তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের অধীনস্থ চারাগাঁও স্টেশন পরিচালনা কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ।


সভায় বিগত বছরের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক নীতি এবং সীমান্ত বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সভাপতি বলেন, এক ক্রান্তি লগ্নে সংগঠনের দায়িত্ব গ্রহন করেছি। আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই একের পর এক প্রতিবন্ধকতা ও পারিপার্শ্বিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। আমরা সকলের সহযোগিতায় সকল প্রতিবন্ধকতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা অতিতে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন সামনের দিনগুলোতে আরও সহযোগিতার করবেন আশা রাখছি। এ সময় গ্রুপের অন্যান্য সদস্যরাও মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad