জনসভা ধর্মপাশায়
মধ্যনগর থেকে আনিসুল হকের জনসভায় নেতাকর্মীদের যোগদান
সুনামগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ নির্বাচন করতে চান তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক। তিনি দীর্ঘদিন থেকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ ও জনসংযোগ করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ জুলাই) তিনি নিজ নির্বাচনী এলাকার ধর্মপাশা উপজেলায় এক জনসমাবেশ করেন। তবে সেখানে সবাইকে চমকে দিয়ে পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলা থেকে নেতাকর্মীরা এসে যোগদান করেন ধর্মপাশার সভায়। এ সময় সভায় উপস্থিত সকলে আনিসুল হকের প্রতি গণ মানুষের জনসমর্থন থেকে তাক লেগে যান। একই সাথে আগামীতে তাঁর নের্তৃত্বে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আনিসুল হক তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এবং জেলা কৃষকদলের আহ্বায়ক ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।
আনিসুল হকের নির্বাচনী এলাকার ভোটাররা বলেন, তিনি জননন্দিত, দানশীল মাটি ও মানুষের নেতা, হাওরাঞ্চলের কৃষকদের আস্থার প্রতীক ও জনকল্যাণে নিবেদিত প্রাণ গরীব-অসহায় মানুষের কাঁধের ভার বহনকারী একমাত্র নেতা আনিসুল হক ইতিমধ্যে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ, জনসভা, পথসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন।
এদিকে বুধবার ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজি মাজহারুল হকের সভাপতিত্বে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুঠু। সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, "হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
এসময় মধ্যনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিউর রহমান চৌধুরী, কৃষক দল নেতা বিদ্দা মিয়া, কৃষক দল নেতা এমদাদুল হক বাবু, কৃষক দল নেতা মিছিল মিয়া, সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছান্দু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: