জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী
Led Bottom Ad

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

৩১/০৭/২০২৫ ১৭:১৬:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুলাই গণঅভ্যুত্থান বর্ষ পূর্তিতে সুনামগগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে জুলাই পূনর্জাগরনঅনুষ্ঠান মালা উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে তিনি সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরে বিভিন্ন ধরনের গ্রাফিতি এবং যাদুঘরে রক্ষিত দুর্লভ জিনিস পত্র ঘুরে ঘুরে দেখেন। প্রদর্শনীতে স্কুল, কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী  অংশ নেন।


‎গণঅভ্যুত্থানের তাৎপর্য ও দেশের ইতিহাসে এর গুরুত্ব তুলে ধরে বিভিন্ন গ্রাফিতি চিত্রিত করা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়াই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক হবে। 

‎এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিরোধা রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপস শীল, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেল সুপার মোঃ মাঈন উদ্দিন, জেলা মৎস্য অফিসার সামসুল করিম, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সুনামগঞ্জ সদর ইউএনও সুলতানা জেরিন, জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মনজুরুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী প্রমুখ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad