দোয়ারাবাজারে রক্তদান ও গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
Led Bottom Ad

দোয়ারাবাজারে রক্তদান ও গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

৩১/০৭/২০২৫ ২০:১৮:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রক্তাক্ত জুলাইয়ের এক বছর পূর্তিতে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজারের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মাস্টার, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এরশাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত জুলাই যোদ্ধা রেদোয়ানুর রহমান রেদওয়ান আহমেদ প্রমুখ।


আয়োজকরা জানান, এই রক্তদান কর্মসূচির মাধ্যমে "জুলাই পুনর্জাগরণ" শুধু একটি স্মৃতিচারণ নয়, বরং মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির একটি বাস্তব প্রয়াস।


অনুষ্ঠানে বেশ কয়েকজন তরুণ স্বেচ্ছায় রক্তদান করেন এবং শতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। অনুষ্ঠান শেষে রক্তদাতাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad