দোয়াবাজারে সড়ক দখল করে বালু ব্যবসা
Led Bottom Ad

নির্বিকার প্রশাসন

দোয়াবাজারে সড়ক দখল করে বালু ব্যবসা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

৩১/০৭/২০২৫ ২২:০৯:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সড়কের উপর স্তুপ করে রাখা বালু। মনে হয় সড়ক যেন এক বালুর পাহাড়। সড়কে রাস্তার দু’পাশে রাখা সারি সারি ট্রাক। একটির পর একটিতে চলছে লোড। আবার অন্য গাড়িতে আসা বালুও আনলোড হয় বালুর পাহাড়ে। সরকারি রাস্তা দখল করে অবাধে বালুর ব্যবসা চললেও নির্বিকার কর্তৃপক্ষ। জনদুর্ভোগের বিষয়টিও নেই তাদের মাথায়। ফলে বেপরোয়া বালুর ব্যবসায়ীরা যানজট সৃষ্টি করে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে বালুর ব্যবসা। সরকারি রাস্তা দখল করে বালুর ব্যবসাটি চলছে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর সাইডিংঘাটে।


এই ব্যবসা বিস্তৃত শরীফপুর সাইডিংঘাট থেকে সুরমা ইউনিয়নের রাবার ড্যাম পর্যন্ত। প্রতিদিন এই সড়ক দিয়েই চলে বালু বোঝাই ট্রাক ও পিকআপ। ফলে সড়কে একদিকে যেমন বাড়ছে যানজট অন্যদিকে ভারি ট্রাক আসা-যাওয়ার ঘটনায় সড়কের অবস্থা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।  


আবদুল জলিল নামের স্থানীয় এক ব্যক্তি জানান, এর আগে সড়কের দুই পাশে সরকারি ভাবে গাছ লাগানো ছিল। কিন্তু সেই গাছগুলো এখন ধ্বংস হয়ে সড়কের দু’পাশ পরণিত হয়েছে বিরানভূমিতে। সড়কের এমন অবস্থা ও চলাচল দুর্ভোগ থাকলেও উপজেলা প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।


এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ ‘প্রথম সিলেট. কম’ কে বলেন, মৌখিক ভাবে অভিযোগটি শোনেছি। লিখিতভাবে বিষয়টি আমাকে কেউ অবগত করে নি। তবে অবশ্যই ঘটনাটি খোঁজ নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।  

সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad