তাহিরপুরে বিদেশি মদসহ পর্যটক আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা পর্যটন স্পট নীলাদ্রি লেক এলাকা থেকে বিদেশি দুই বোতল মদসহ এক পর্যটককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ আগষ্ট ) বিকাল ৩টার সময় ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পংকজ দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই পর্য টককে আটক করেন। আটক পর্যটকের নাম রজ বর্মন (২২) । এ সময় পর্যটকের কাছ থেকে দুইটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
আটক আসামি, কেরানীগঞ্জের নতুন শুভাঢ্যা এলাকার ভক্ত বর্মনের ছেলে ।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পংকজ দাস বলেন, “পর্যটন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। আটককৃত আসামি বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল পর্যটন এলাকায় শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: