জুলাই পুনর্জাগারণ
তাহিরপুরে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তিতে বিজয়ী আফরিন
সুনামগঞ্জের তাহিরপুর সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আফরিন জাহান জিনিয়া চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) পূর্ণ জাগরণ বর্ষপঞ্জি উদয়ন অনুষ্ঠানে আয়োজিত এ প্রতিযোগিতায় আফরিন তার প্রতিভার উজ্জ্বল সাক্ষর রেখে তৃতীয় স্থান অর্জন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান করে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবরার মাহির,দ্বিতীয় মাধুর্য কান্তি দাস।
অনুষ্ঠান শেষে শিশুদেরকে পুরস্কৃত করে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হাসেম। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোলেমান মিয়া,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল,তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগমসহ শিক্ষক বৃন্দ।
আফরিন জাহান জিনিয়া, বালিজুরী হাজী এলাহি বক্স মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুনায়েদ আলম ও শিক্ষিকা মেহেরুন্নেছার কন্যা। তার এ সাফল্যে পরিবারে আনন্দের বন্যা বয়ে গেছে।
নানা—বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জী এবং দাদা আলা উদ্দিন, আফরিনের কৃতিত্বে আবেগাপ্লুত হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, এমন প্রতিভা বিকাশে সহায়তার জন্য।
পরিবার, শিক্ষক ও এলাকাবাসী আশাবাদী—ভবিষ্যতে আফরিন আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: