শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
সুনামগঞ্জে প্রথমবারের মতো থ্যালাসেমিয়া রোগীর সফল রক্ত সঞ্চালন
প্রথমবারের মতো সুনামগঞ্জের শান্তিগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে সফলভাবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত একজন রোগীকে রক্ত সঞ্চালন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে থ্যালাসেমিয়া আক্রান্ত একজন মহিলাকে স্বেচ্ছায় রক্তদান করেছেন পাগলা বাজার এলাকার শিক্ষার্থী নাইম হাসান। ডাক্তার, নার্স এবং প্যাথলজি বিভাগের সমন্বিত তত্ত্বাবধানে স্ক্রিনিং, ক্রস-ম্যাচিং, নিরাপদ সংগ্রহ, মনিটরিং সহ যাবতীয় রক্তের পরীক্ষাও এই হাসপাতালে করা হয়েছে।
থ্যালাসেমিয়া একটি জেনেটিক রক্তরোগ, যেখানে রোগীকে বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত নিতে হয়। আগে এমন রোগীদের রক্ত সংগ্রহের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল বা সিলেট যেতে হতো। তবে, গত ২৮ জুলাই থেকে শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ভাবে রক্ত সঞ্চালন কার্যক্রম শুরু হওয়ায় এখন এসব সেবা স্থানীয়ভাবে পাওয়া যাচ্ছে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের বিবৃতি
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, মেডিকেল টেকনোলজিস্ট কামরুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ প্রমুখ।
শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস জানান, ইতোমধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি সেবা চালু হয়েছে, এখানে সল্প মূল্যে আল্টাসনোগ্রাম, ইসিজি, আরবিএস, সিবিসিসহ বিভিন্ন পরীক্ষা নির্ভুল ভাবে করা হচ্ছে।
এর পাশাপাশি বিনামূল্যে নরমাল ডেলিভারী ও নবজাতক শিশুর সকল চিকিৎসা করা হচ্ছে। প্রতিনিয়তই এই হাসপাতালে ২৪ ঘন্টা এনডোর ও আউটডোর সেবা চালু রয়েছে। এখন থেকে সম্পূর্ণ নতুন আরেকটি সেবা চালু হয়েছে যা এই হাওরঞ্চলের চিকিৎসা ব্যবস্থার নতুন দিগন্তের উন্মোচন হলো।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: