শাল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাশ আর নেই
সুনামগঞ্জের শাল্লার সাবেক ২ বারের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাশ মারা গেছেন। শনিবার (২ আগষ্ট) বিকাল তিনটায় তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে এ্যাম্বুলেন্স যোগে মৃতদেহ নিয়ে যাওয়া হয়। রোববার ৩ আগষ্ট সকলের শ্রদ্ধা জানানোর জন্য সকালে ১০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্য্যালয় প্রাঙ্গনে নেওয়া হবে। পরবর্তীতে দিরাই মিলন বাজার হয়ে শাল্লা উপজেলা সদরস্থ কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে দুপুর ১২.৩০ ঘটিকায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং উনার নিজ বাড়ীতে মামুদনগর গ্রামের মহাশস্মানে শেষ কৃত্য সম্পন্ন করা হবে।
মৃত্যু কালে তিনি স্ত্রী দুই ছেলে, এক ছেলের বউ, এক নাতি রেখে যান। অ্যাডভোকেট অবনী মোহন দাসের মৃত্যুতে সর্বসাধারণ জনগণের মাঝে সুখের ছায়া নেমে এসেছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: