বড়লেখায় সিধেল চুরির রহস্য উদঘাটন, চোর গ্রেফতার

বড়লেখায় সিধেল চুরির রহস্য উদঘাটন, চোর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২২/০৬/২০২৬ ১৬:৪২:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি সিধেল চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে। এ ঘটনায় সোমবার (২২ জুন) দুপুরে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, সিধেল চুরির একটি মামলার তদন্ত চলাকালে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতারের পর তার হেফাজত থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ওয়ালটন ফ্রিজ, তোষক, সোফা, পর্দা, বিছানার চাদর, বালিশ, কাঁথা এবং রান্নার বিভিন্ন সামগ্রী।


বড়লেখা থানা পুলিশ জানায়, চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

রোদ্দুর রিফাত / হিফজুর

মন্তব্য করুন: