টাংগুয়ার হাওরে প্লাস্টিক চাঁই বোতল ও চায়না দোয়ারী জাল ভস্মীভূত
Led Bottom Ad

টাংগুয়ার হাওরে প্লাস্টিক চাঁই বোতল ও চায়না দোয়ারী জাল ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৩/০৮/২০২৫ ১৭:০৪:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে ২হাজার প্লাস্টিকের চাইঁ বোতল  ও ২০হাজার মিটার চায়না দোয়ারী চাইঁ জব্দ করা হয়। রবিবার (৩ আগষ্ট ) সকাল থেকে দুপুর ১২টা অব্দি  উপজজেলার (দঃ) শ্রীপুর ইউনিয়নের মালিকখিলা এলাকার জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়। 


এ অভিযানে নেতৃত্ব দেন,তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হাসেম। এ সময় সঙ্গী ছিলেন থানা পুলিশ ও আনসার বাহিনী। 


অভিযানের জব্দকৃত সরঞ্জাম গুলো হলো,২হাজার  প্লাস্টিকের  চাইঁ (বোতল) ও ২০ হাজার মিটার  চায়না দোয়ারি জাল। যার আনুমানিক মূল ৫লক্ষ টাকা।


তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আবুল হাসেম বলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক (স্যার) এর নির্দেশে, এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত সরঞ্জাম গুলো জনসম্মুখে, আগুন পুড়ে ভস্মীভূত করা হয়।  পরিবেশ ও মৎস্য রক্ষায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad