মৌলভীবাজারে সড়ক নির্মাণে অনিয়মের ভিডিও ধারণ করায় যুবকের ওপর হামলা

আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

মৌলভীবাজারে সড়ক নির্মাণে অনিয়মের ভিডিও ধারণ করায় যুবকের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৭/০৬/২০২৬ ১৩:১১:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নে সড়ক নির্মাণকাজে অনিয়মের ভিডিও ধারণকে কেন্দ্র করে এক যুবকের ওপর হামলা, মারধর এবং আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আলী হোসেন মান্না বড়লেখা থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে আলী হোসেন মান্না উল্লেখ করেন, গত ২৬ আগস্ট ২০২৩ বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে মুবারি টিলা এলাকার একটি সড়ক পাকাকরণের কাজে অনিয়মের অভিযোগে তিনি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

 

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে মারধর করে আহত করে এবং তার কাছে থাকা প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি আইফোন ও ৩৭ হাজার টাকা নগদ ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান ভুক্তভোগী

হিফজুর রহমান/ রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: