সুনামগঞ্জ সীমান্তে আড়াই কোটি টাকার চোরাচালান পণ্য আটক
Led Bottom Ad

বিজিবির অভিযান

সুনামগঞ্জ সীমান্তে আড়াই কোটি টাকার চোরাচালান পণ্য আটক

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

০৪/০৮/২০২৫ ১৫:৫৮:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ উপজেলার আওতাধীন সুরমা নদীর সাহেববাড়ী ঘাট থেকে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২৫৮ পিস ভারতীয় শাড়ী, ২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি আটক করেছে। আটককৃত চোরাচালান পণ্যের বাজার মূল্য আনুমানিক সিজার মূল্য-২,২৯,৫৫,১০০/- (দুই কোটি উনত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার একশত) টাকা। 


রবিবার (৩ আগষ্ট) পরিচালিত অভিযানে ছিলেন মেহেদী হাসান হৃদয়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,  এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সাথে ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ১৬ জন অংশগ্রহন করে। 


এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত নৌকাসহ ভারতীয় শাড়ী, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad