মরানদীতে ইজারা বহির্ভূত ভাবে বালু উত্তোলন
বালুখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে ছাতকে মানববন্ধন
ছাতকে ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাদা চানপুর ও পান্ডব এলাকাবাসীর উদ্যোগে মরাগাং মরানদী থেকে ইজারা বহির্ভূত ভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে বালু খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোচ্চার হয়েছেন এলাকাবাসী।
সোমবার (৪ আগষ্ট) বিকেলে ইসলাম বাজার ব্রীজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য নেছার আলী'র সভাপতিত্বে ও স্হানীয় রিপন আহমদ রুপন'র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, ফকির টিলা - সোনালী চেলা সিএনজি স্টেশনের সাবেক সভাপতি তেরা মিয়া, সদস্য শামীম মিয়া, স্হানীয় আবুল হোসেন, আমিনুর রহমান, ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আয়েছ আহমদ, আম্বিয়া বেগম, নূর জহান বেগমসহ স্হানীয় মুরুব্বি, ছাত্র ও যুবক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন- ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাঁদা চাঁনপুর, পান্ডব বীরেন্দ্র নগর, গিলাছড়া, নরশিংপুর নদীর পার বালু উত্তোলনের দায়ে বালু খেকোদের হাত থেকে এইসব গ্রাম কে রক্ষার জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনী ছাতক ক্যাম্পকে অবগত করেন বক্তারা।
এছাড়া বিভাগীয় কমিশনার, ডিআইজি অব পুলিশ সিলেট রেঞ্জ। সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং এসপি সার্কেল সহ উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জকে অবগত করে বলেন তাদের গ্রাম গুলোকে বালু খেকোদের হাত থেকে রক্ষা করতে ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন এবং তাদের বক্তব্য উপস্থাপন করেন। এসময় ৬ টি গ্রামের মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: