ছাতকে পল্লী চিকিৎসকের আত্মহত্যা
ছাতকে ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের কহল্লা গ্রামের শৈলেন দেবনাথের পুত্র পল্লী চিকিৎসক স্বপন দেবনাথ আত্মহত্যা করেছেন। উপজেলার লাকেশ্বর বাজারের সুরক্ষা ফার্মেসির পরিচালক স্বপন দেবনাথ। সোমবার (৪ আগষ্ট) রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, কহল্লা গ্রামের স্বপন দেবনাথ মানিসক সমস্যায় ভুগছিলেন। তিনি দা হাতে নিয়ে পরিবারের লোকজন সহ প্রতিবেশীদের আক্রমণ করার চেষ্টা করছেন কয়দিন ধরে। ঘটনার দিন সকালেও দা দিয়ে তাড়া করেছেন পাড়া প্রতিবেশীদের।
নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। একমাস আগে স্বপন দেবনাথ বিয়ে করেছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: