গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে সিলেটে বিএনপির বিজয় র‌্যালি বুধবার
Led Bottom Ad

গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে সিলেটে বিএনপির বিজয় র‌্যালি বুধবার

প্রথম ডেস্ক

০৫/০৮/২০২৫ ১৪:৪৩:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গণ অভ্যূত্থানের বছর পূর্তি উপলক্ষ্যে সিলেটে বিজয় র‌্যালি করবে জেলা ও মহানগর বিএনপি। ৬ আগষ্ট বুধবার সিলেট রেজিস্টারি মাঠে বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত এই বিজয় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সা্বেক মন্ত্রী ডক্টর মঈন খান। বিজয় র‌্যালিতে সিলেট মহানগরের পক্ষে সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ৪২ ওয়ার্ডের মধ্যে ২৭ ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কমিটির সকল পর্যায়ে নেতৃবৃন্দ,আহ্বায়ক কমিটি গঠনকৃত ওয়ার্ডের আব্বায়ক কমিটির সকল সদস্যসহ ওয়ার্ডের সকল পর্যায়ে নেতৃবৃন্দ,অন্যান্য ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে যথা সময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।


সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad