তাহিরপুরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের শোভাযাত্রা ও আলোচনা সভা
Led Bottom Ad

জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি

তাহিরপুরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৫/০৮/২০২৫ ১৬:৩২:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে "জুলাই চেতনায় নতুন বাংলাদেশ" শীর্ষক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার ( ৫আগষ্ট) তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার হল কনফারেন্স রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম।  


এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ (মুরাদ) সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজ্জামিল আহমেদ নাসরুমসহ জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে,তাহিরপুর কৃষি ব্যাংকের অর্থায়নে (জুলাই শহীদ স্মরণে) কৃষ্ণচুড়া আর নিম বৃক্ষের ১০০টি চারা রোপণ করা হয়।


অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামাতে ইসলামি দলগুলো পৃথক পৃথকভাবে জুলাই অভ্যুত্থান বিজয়ের শোভাযাত্রা ও আলোচনা করেছেন। উপজেলা সদর পূর্ব বাজারে (বিএনপি)'র আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উক্ত আলোচনা সভায়, তাহিরপুর উপজেলা বিএনপির  আহবায়ক কমিটির আহবায়ক বাদল মিয়া'র সভাপতিত্বে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলী (চেয়ারম্যান) এর  সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য জেলা কৃষক দলের আহবায়ক, তাহিরপুর উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান , সুনামগঞ্জ এক আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক। সাবেক সংসদ সদস্য (প্রয়াত) বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন এর সহধর্মিণী,উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সম্মানিত সদস্য  ছালমা আক্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আবুল কালাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ। এসময় বিএনপি'র, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রজনতা, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন


এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র তাহিরপুর উপজেলা শাখার আমীর রুকন উদ্দিন এর নেতৃত্বে  এক বিশাল জুলাই শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। এসময় জুলাই শহীদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। সভায় বক্তারা বলেন, জুলাই চেতনা শুধু একটি রাজনৈতিক ঐতিহ্য নয়, এটি দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক।  তারা আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে জুলাই চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad