ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শাল্লার ইশপিতা সরকার
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমরা গ্রামের কৃতি শিক্ষার্থী ইশপিতা সরকার নোহা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।
নোহা মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার পিতা নির্মল চন্দ্র সরকার এবং মাতা স্থিতি রানী সরকার। তাদের বাড়ি শাল্লা উপজেলার ডুমরা গ্রামে।
নোহা ডুমরা গ্রামের নিকুঞ্জ বিহারী সরকারের বড় ছেলের নাতনি। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই নোহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: