তাহিরপুরে পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক
Led Bottom Ad

তাহিরপুরে পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৮/০৮/২০২৫ ১৬:৫২:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন মার্কেটের দক্ষিণ পাশে রাস্তার কাছ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মাগরপুর গ্রামের মৃত সুজাত আলীর ছেলে আল ফয়সাল (৩০)।


পুলিশ সূত্রে জানা যায়, বাদাঘাট তদন্ত কেন্দ্রের এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আল ফয়সালের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।


তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad