আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবম ও দশম শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবম ও দশম শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

প্রথম ডেস্ক

২৪/০৭/২০২৬ ২১:৪০:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সিলেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার (২৪ জুলাই) নবম শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং দশম শ্রেণির নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয়েছে।


সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি, শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, নিয়মকানুন এবং উন্মুক্ত শিক্ষাব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।



একই সময়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষক-শিক্ষিকারা আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন এবং শিক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রেণিকক্ষে অংশগ্রহণ করে পাঠ গ্রহণ করেন।


ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যারা স্বেচ্ছায় শিক্ষা অর্জনের প্রত্যয়ে এখানে এসেছ, তোমাদের জন্য ভবিষ্যতে উচ্চশিক্ষা ও প্রতিষ্ঠিত হওয়ার সমান সুযোগ রয়েছে। নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগসহকারে পড়াশোনা করলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব।



 আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তোমাদের সুশিক্ষা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করব। তাই নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস নিয়ে তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।


 শিক্ষক-শিক্ষিকারা আশা প্রকাশ করেন, নিয়মিত পাঠদান ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে।

সুজন তালুকদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad