রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল-এর প্রথম সাপ্তাহিক সভা
রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল-এর ২০২৬-২০২৭ সেশনের প্রথম সাপ্তাহিক সভা গতকাল ২৫ জুলাই (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় ১৪৫, দিশারী, হাওয়াপাড়াস্থ নিজস্ব ভেন্যুতে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বাহার উদ্দিন-এর সভাপতিত্বে সভার শুরুতে ‘কল টু অর্ডার’ ঘোষণা করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পিপি হাসান কবির চৌধুরী এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর রোটারি ইনভোকেশন পাঠ করেন ক্লাব সেক্রেটারি রবীন্দ্র রায়।
সভার মূল কার্যক্রম ও বক্তব্য
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট মুসা রহমান ও জিন্নুন আহমেদ চৌধুরী। তাঁরা নতুন সেশনের কার্যক্রমে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বাহার উদ্দিন তাঁর বক্তব্যে ক্লাবের প্রতিটি সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় তিনি মানবতার সেবায় রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে, সভাপতি উপস্থিত সকল সদস্যকে নৈশভোজের (ডিনার) আমন্ত্রণ জানিয়ে আজকের প্রথম সাপ্তাহিক সভার সমাপ্তি ও মুলতবি ঘোষণা করেন।
হাসান হবির/ডিডি
মন্তব্য করুন: