সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৫

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৫

প্রথম ডেস্ক

২৬/০৭/২০২৬ ২৩:১৮:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তিন কারবারি এবং কুমিল্লার বহুল আলোচিত ক্লুলেস হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা ও নেত্রকোনায় পরিচালিত এসব পৃথক অভিযানে মোট পাঁচজনকে আটক করা হয়।

র‌্যাব-৯ জানিয়েছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৯-এর একটি দল দক্ষিণ সুরমার ভার্থখলা মসজিদ মার্কেটের পেছনে নদীর তীরে অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা ও ১ দশমিক ৫৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মো. আকবর হোসেন (৩৮), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মো. মোতালিব মিয়া (২২) এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার মো. সাহিন (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে কুমিল্লার বুড়িচংয়ে ব্যবসায়ী এনামুল হক (২৯) হত্যা মামলার আরও দুই আসামিকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাত ৩টার দিকে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল ক্যাম্প) ও র‌্যাব-১৪ (ময়মনসিংহ) যৌথ অভিযান চালিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী এলাকার কনক মিয়া ও তার স্ত্রী সাগরিকা হিজরা।

র‌্যাব জানায়, ব্যবসায়িক বিরোধের জেরে গত ১৩ মে এনামুল হককে ডেকে নিয়ে বুড়িচংয়ের একটি টিনশেড ঘরে হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। পরে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারের পর দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, গত ১০ জুলাই একই মামলার এজাহারভুক্ত আরও একজন আসামিকে গ্রেফতার করেছিল র‌্যাব-৯।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad