সিলেটে র‌্যাব-পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান, ১০ যানবাহনকে জরিমানা

সিলেটে র‌্যাব-পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান, ১০ যানবাহনকে জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/০৭/২০২৬ ২১:৫৮:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর শাহপরান এলাকায় র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১০টি যানবাহনের মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী জরিমানা আদায় করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শব্দদূষণ ও পরিবেশ দূষণ রোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad