এনসিপির শীর্ষ নেতারা সিলেট আসছেন আজ

এনসিপির শীর্ষ নেতারা সিলেট আসছেন আজ

নিজস্ব প্রতিনিধি, গোলাপগঞ্জ

৩০/০৭/২০২৬ ০৫:২৯:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুলাই আন্দোলনে গোলাপগঞ্জের ৭ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করতে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের গোলাপগঞ্জে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সফরে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলের শীর্ষ নেতারা।

সফরকালে তারা জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৭ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের খোঁজখবর নেবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোলাপগঞ্জ উপজেলা শাখা সূত্রে জানা গেছে, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দিতেই এ সফরের আয়োজন করা হয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি থাকতে পারে।

কেন্দ্রীয় নেতাদের এ সফরকে ঘিরে গোলাপগঞ্জে এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad