ওসমানী বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা জেলিন নিখোঁজ

সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

ওসমানী বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা জেলিন নিখোঁজ

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৮/২০২৬ ১৭:৫১:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬) নিখোঁজের প্রায় তিন সপ্তাহ পর তার সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। 

শনিবার (১ আগস্ট) সিলেটের নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীন অভিযোগ করেন, নিখোঁজের সময় নিয়ে থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের সঙ্গে তার জানা ঘটনার অসঙ্গতি রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীনসহ পরিবারের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত তাঁকে জীবিত উদ্ধারের আহ্বান জানান। তারা বলেন, গত ৮ জুলাই ২০২৬ সিলেটের বিমানবন্দর থানার খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

পরিবার জানায়, তারা ঠাকুরগাঁও থেকে সিলেটে পৌঁছানোর আগেই জেলিনের সহকর্মী ও বন্ধু পরিচয়ে ধনঞ্জয় কুণ্ডু (পিয়াস) বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সংবাদ সম্মেলনে ফরিদা ইয়াসমীন বলেন, তার ছেলে নিখোঁজ হওয়ার দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভিডিও কলে তার সঙ্গে কথা বলেছেন এবং তখন তিনি বিমানবন্দর আবাসিক কোয়ার্টারেই ছিলেন। অথচ জিডিতে উল্লেখ করা হয়েছে, ৮ জুলাই বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময় তিনি নিখোঁজ হন। এ তথ্যের অসঙ্গতির ব্যাখ্যা পরিবার এখনো পায়নি বলে জানান তিনি।

তিনি বলেন, এই তথ্যগত অসঙ্গতির কারণে তাদের সন্দেহ হচ্ছে, নিখোঁজের ঘটনায় কেউ প্রকৃত ঘটনা জানলেও তা গোপন করা হচ্ছে। তাই ওই সময়ে জেলিনের সঙ্গে যোগাযোগে থাকা ব্যক্তিদের, বিশেষ করে যিনি জিডি করেছেন, তাঁর বক্তব্যসহ সংশ্লিষ্ট সব তথ্য গুরুত্বের সঙ্গে যাচাই করে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানান তিনি।

নিখোঁজ আরিফুল্লাহ জেলিনের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে।

পরিবার জানিয়েছে, কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকলে আবুল কালাম আজাদের ০১৭১৬-১৪৩৩৭৫ অথবা ফরিদা ইয়াসমীনের ০১৭৩৬-৭৪২৭২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনেরও দাবি জানান তারা।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad