সংগীতশিল্পীর প্রেমে মজলেন মোদি!

সংগীতশিল্পীর প্রেমে মজলেন মোদি!

প্রথম ডেস্ক

০১/০৮/২০২৬ ১৯:১০:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

একসময় বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি। সামাজিক মাধ্যমে দুজনের ঘনিষ্ঠ কিছু ছবিও ছড়িয়ে পড়েছিল। তবে সেই সম্পর্কের গুঞ্জন বেশিদিন স্থায়ী হয়নি। এবার নতুন করে সংগীতশিল্পী কনিকা কাপুরের সঙ্গে তাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনিকা কাপুরের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন ললিত মোদি। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, গ্রিসে একটি পার্টিতে কনিকা কাপুরসহ কয়েকজনের সঙ্গে সময় কাটাচ্ছেন ললিত মোদি। একটি ছবিতে তাকে কনিকার কাঁধে মাথা রাখতে দেখা যায়। ছবির ক্যাপশনে মোদি লিখেছেন, জুলাই মাসে তিনি একটি দারুণ পার্টি উপভোগ করেছেন।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও কনিকার সঙ্গে গ্রিসের একটি বিচের ছবি শেয়ার করেছেন ললিত মোদি। সেখানে তাদের গান ও নাচের আয়োজনে অংশ নিতে দেখা যায়। এ সময় পার্টির আয়োজক লরেন শর্টসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ ললিত মোদির ব্যবসায়িক সাফল্যের প্রশংসা করেছেন, আবার কেউ তার ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেছেন।

তবে কনিকা কাপুর ও ললিত মোদির সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডিডি/ নীরব

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad