সিলেটে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের অর্থ বিতরণ

সিলেটে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

০২/০৮/২০২৬ ১৮:৪১:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১১০টি প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বাদ জোহর ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে লামাকাজী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১১০টি পরিবারের প্রত্যেককে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত লামাকাজী ইউনিয়নের ভূরকী, ইশবপুর, হামজাপুর, মিরপুর ও একানিধা গ্রামের প্রবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এ সহায়তা কার্যক্রমের আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বড় হুজুর আলহাজ্জ হাফিজ আব্দুশ শহীদ। প্রধান অতিথি ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান।

সংগঠনের সভাপতি মো. দিলোয়ার হুসাইনের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান। আরও বক্তব্য দেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ফয়ছল আহমদ এবং ভূরকী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছালেহ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিকুর রহমান, সমাজসেবক সাজিদুর রহমান, প্রবাসী সৈয়দ শাহরিয়ার হোসেন মাহি, সেবুল আহমদ, মিজানুর রহমান, ছালমান আহমেদ, বাদশা মিয়া, মুতলিব আহমেদ, সুজন মিয়া, আরাফাত রহমান, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষে ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. দিলোয়ার হুসাইনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফারুক / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad