জকিগঞ্জে পুলিশের অভিযানে এজাহারভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেফতার ২

জকিগঞ্জে পুলিশের অভিযানে এজাহারভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৩/০৮/২০২৬ ২০:৫০:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং দুইটি সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার, চোরাচালান প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি সুহেল আহমদ ওরফে সুবেল (২২)-কে জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি এলাকার একটি বসতবাড়ি থেকে গ্রেফতার করে। তিনি মৃত আব্দুর মুতলিব (মুতলিব আলী)-এর ছেলে।

একই অভিযানে জকিগঞ্জ সিআর নং-৮০/২৪ ও সিআর নং-৫৪/২৪ মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. মিজানুর রহমান (২৭)-কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মাওলানা মো. আব্দুল জলিল তাপাদারের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, "গ্রেফতার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সোমবার সিলেটের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেফতারে জকিগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"


মোর্শেদ লস্কর / তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad