শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে জুতাপেটার হুঙ্কার! হবিগঞ্জে যুবদল কর্মীর বিতর্কিত স্ট্যাটাস

শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে জুতাপেটার হুঙ্কার! হবিগঞ্জে যুবদল কর্মীর বিতর্কিত স্ট্যাটাস

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

১১/০৮/২০২৬ ২৩:২৮:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমলাদের জুতাপেটা করার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বানিয়াচংয়ের এক যুবদল কর্মী। বেসরকারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি সিদ্ধান্তের প্রতিবাদের জেরে দেওয়া এই আস্ফালন দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। অভিযুক্ত মো. এ বি বাছিত ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো এবং বর্তমানে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতা ড. শাহ নেওয়াজের ভাতিজা বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার কথা স্বীকার করে এ বি বাছিত বলেন, “বট বাহিনী বিভিন্ন আইডি থেকে শিক্ষামন্ত্রীর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল। এর প্রেক্ষিতেই আমি স্ট্যাটাসটি দিয়েছি। আমরাই মূলত বিগত দিনে বিএনপির পক্ষে অনলাইনে প্রচারণা চালিয়েছিলাম। তবে আমি কারও তাবেদারি করি না এবং দলে আমার কোনো পদপদবি নেই।” তিনি জানান, ইতোমধ্যে পোস্টটি তিনি মুছে ফেলেছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন বলেন, “যে বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, সে বিষয়ে এমন পোস্ট করে সে মূলত বট বাহিনীর মতো আচরণ করেছে। প্রশাসন ও দলীয় ফোরামে বিষয়টি আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি সরকার সবসময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে।”

উপজেলা ছাত্রদলের সভাপতি মুবাশ্বির আহমেদ মজনু বলেন, “সে ছাত্রদল করে না এবং যুবদল করে কি না তাও নিশ্চিত নই। দলের কোথাও তার কোনো পদপদবি নেই।”

উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হোসেন মারুফ বলেন, “জাতীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য তার চরম দৃষ্টতা। এ বিষয়ে দলীয়ভাবে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গত মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে মো. এ বি বাছিত তার ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন, “যে সমস্ত আমলা বা মন্ত্রী, প্রতিমন্ত্রীদের মাথা থেকে এসব আসে তাদের জুতা দিয়ে পিটিয়ে ক্ষমতাচ্যুত করতে হবে। চাকরিজীবী হলে বরখাস্ত করে জাতি ধ্বংস করার পাঁয়তারা করার অপরাধে আইনের আওতায় নিয়ে আসা।” পরবর্তীতে সমালোচনার মুখে বিকেলে তিনি পোস্টটি ডিলিট করে দেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad