গোয়াইনঘাটের ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীম উদ্দিন (৩৮) মঙ্গলবার (১১ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১২ আগস্ট) বাদ আসর স্থানীয় মর্জাতপুর মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার মর্জাতপুর গ্রামের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে আলীম উদ্দিনকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মো. আলীম উদ্দিন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মর্জাতপুর (খুর্দ্দা) গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তরুণ এই জনপ্রতিনিধির অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার এই বিদায় খবরের পর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: